শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ভারত-পাকিস্তানের মধ্যে ভিসাহীন করিডর উদ্বোধন করেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-পাকিস্তানের মধ্যে ভিসাহীন করিডর ব্যবস্থার উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এই ব্যবস্থা চালু করেন তিনি। এ সময় ভারতের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের কর্তাপুরের গুরুদুয়ারা এবং ভারতের ডেরা বাবা নানকের মধ্যে ভিসাহীন এই ব্যবস্থা চালু হলো। দুটি জায়গার মধ্যে দূরত্ব ৬ কিলোমিটার।

ভিসাহীন করিডর ব্যবস্থা চালুর ফলে শিখ তীর্থযাত্রীরা পবিত্র এই শহর দুটির মধ্যে কোনও ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবেন।

এ সম্পর্কে ইমরান খান বলেন, অতীতে আমাদের উভয়ই পক্ষেরই অনেক ভুল ছিল। কিন্তু অতীতের শৃঙ্খল ভাঙতে না পারলে আমরা কোনওভাবেই সামনে এগোতে পারবো না। অতীত শুধু শিক্ষা নেয়ার জন্য, অতীত বেঁচে থাকার জন্য নয়। সূত্র: খালিজ টাইমস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ