শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সার্কে যোগ দেবে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এ যোগ দেবে না দিল্লি।বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা বলেন।

সুষমা বলেন, কর্তাপুর করিডোর পদক্ষেপের অর্থ এই নয় যে পাকিস্তানের সঙ্গে আবারও দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে।

সার্কে যোগ দেয়ার জন্য পাকিস্তানের আমন্ত্রণের কড়া জবাব দেন সুষমা। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত সম্মেলনে যোগ দেবে না ভারত।ইসলামাবাদ ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলেই আলোচনা শুরু হবে।

তিনি বলেন, পাকিস্তান যে মুহূর্তে ভারতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করবে, তখনই আলোচনা শুরু হবে কিন্তু কর্তাপুর করিডোরের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

আজ দুই দেশের সীমান্তে যখন ওই করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে ঠিক তখনই সুষমা স্বরাজ এ কথা বললেন। ওই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের দুই কেন্দ্রীয় নেতা অংশ নিচ্ছেন।

এদিকে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে আসন্ন সার্ক সম্মেলনে  আমন্ত্রণ জানানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিকে এই সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সেটির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

সার্কের সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ