শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নির্বাচনে যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ডেনমার্ক থেকে পর্যবেক্ষক আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী একাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ডেনমার্কসহ কয়েকটি দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া যুক্তরাজ্যসহ ঢাকা-ভিত্তিক কয়েকটি দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যায়।

একজন সিনিয়র কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ডেনমার্ক ইতোমধ্যে আমাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি জানিয়েছে। তিনি আরও বলেন, আশা করছি, কয়েক দিনের মধ্যে আরও
আরো কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের অভিমত আমাদের জানাবে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন সার্ক ও কমনওয়েলথ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে কমিশনকে।

বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠকের পর বলেছেন, তারা পর্যবেক্ষক পাঠাবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি, পর্যবেক্ষকরা যেখানে যাবেন, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা কোথায় কী কী কাজ করবেন, সে বিষয়ে আগে থেকে তালিকা দিয়ে জানাবেন।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিলেও তাদের দুই জন বিশেষজ্ঞ নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন বলেও খবর পাওয়া গেছে।

ইউরোপীয় ইউনিয়নের দু’জন বিশেষজ্ঞ ৪০ দিন বাংলাদেশে থাকবেন। এ সময় তারা নির্বাচনি প্রক্রিয়া দেখবেন বলেও জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ