শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

খালেদা নির্বাচনে করতে না পারলে আলালও করবেন না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েও নির্বাচন করবেন না বিএনপির যুগ্ম-মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বরিশাল-২ বিএনপির এ নেতার বিশ্বস্ত সূত্র মতে জানা যায়, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সরকার অন্যায়ভাবে সাঁজা দেয়ার ফলে তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, সে জন্য আলালও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বরিশালে জন্ম নেয়া এই নেতা জাগো দল, ছাত্রদল, যুবদল ও বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়। এরপর বিএনপির সর্বশেষ কাউন্সিলে যুগ্ম মহাসচিব হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ