শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

হাইকোর্টে রায় হচ্ছে সরকারের ইচ্ছায়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দণ্ড স্থগিত না হলে ভোটে দাঁড়ানোর যোগ্যতা থাকবে না বলে উচ্চ আদালতের রায় সরকারের হস্তক্ষেপে এসেছে বলে অভিযোগ করছে বিএনপি।

সরকার আদালতকে ব্যবহার করে বিএনপি ও ঐক্যফ্রন্টকে ঠেকাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পাঁচ নেতার আবেদনের পর মঙ্গলবার এক রায়ে হাইকোর্ট বলেছে, দুর্নীতির মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল করেই ভোটে দাঁড়ানো যাবে না। দণ্ড বাতিল অথবা স্থগিত হতে হবে এবং জামিন পেতে হবে।

সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল ওয়াদুদ ভূইয়া, আবদুল ওহাব ও মশিউর রহমান সাজা স্থগিত চেয়ে আবেদন করেছিলেন হাইকোর্ট। কিন্তু সেই আবেদন নাকচ হয়।

এ রায়ের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোটে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ আদেশের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘রায়ে সরকারের ইচ্ছার প্রতিফল ঘটেছে। ঐক্যফ্রন্টকে নির্বাচন থেকে প্রতিহত করার জন্যই দলের নেতাদের বিরুদ্ধে নির্বাচনের আগে হাইকোর্ট রায় দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ