শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মসজিদে গিয়ে বেলারুশ প্রেসিডেন্টের কুরআন চুম্বন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুশের রাজধানীর একটি মসজিদ উদ্বোধনকালে কুরআন চুমু খেয়ে মুসলিম জনগণের মনোযোগ আকর্ষণ করেন।

মধ্য পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র এ দেশটির রাজধানী মিন্‌স্কের রাজধানীতে একটি সমজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান।

তার উপস্থিতিতে বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পবিত্র কুরআনকে জনসম্মুখে চুম্বন করে কপালে স্পর্শ করে শ্রদ্ধা জানায়।

তুরস্কের একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, বেলারুশেল প্রেসিডেন্টের কুরআন চুম্বনের ঘটনায় সে দেশের মুসলমানরা আনন্দ প্রকাশ করেন।

কুরআনের চুম্বন ও কপালের সাথে স্পর্শ করা মুসলমানদের কাছে কুরআনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন। এটা আল্লাহর কাছ থেকে পবিত্রগ্রন্থের মর্যাদা হিসেবে ধরে নেয় মুসলিমরা।

মুসলমানরা মনে করেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যায় না।

মুসলমানদের সবচেয়ে সম্মানের গ্রন্থ আল্লাহ পদত্ব কুরআনকে তাদের প্রেসিডেন্ট সম্মান জানানোতে সে দেশের মুসলিম জনগণ আনন্দিত হয়েছেন। তারা প্রেসিডেন্টকে অভিনন্দনও জানিয়েছেন।

সূত্র: রাশিয়ান ইসলামিক মিডিয়া এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ