শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

নির্বাচনে যে ৬ আসনে ব্যবহার হবে ইভিএম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ছয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে ইভিএম ব্যবহার করা আসনগুলো হচ্ছে, ঢাকা-৬, ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।

আজ সোমবার নির্বাচন কমিশন লটারির মাধ্যমে এ আসনগুলো বেছে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।  ইতোপূর্বে রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশন জানায়, রাতে সারা দেশের সিটি কর্পোরেশন ও জেলা সদর থেকে মোট ৪৮টি আসন নির্বাচিত করা হবে লটারির জন্য। এর মধ্য থেকে দ্বৈবচয়নের মাধ্যমে ছয়টি আসন নির্ধারণ করা হবে।

বলা হয়েছিল, ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দ্বৈবচয়ন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনাররা এ সময় উপস্থিত থাকবেন।

৪৮টি আসনের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়েছিলো । আসনগুলো হচ্ছে ঠাকুরগাও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২ লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবহগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২, খুলনা-৩, সাতক্ষীরা-২।

ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪ থেকে ১৩, ঢাকা-১৫ থেকে ১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২ এবং চট্টগ্রাম-৯, ১০ ও ১১। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, এ ৪৮ আসনের মধ্যে যে ছয়টি আসন নির্ধারণ করা হয়েছে। তা লটারীর মাধ্যমেই হয়েছে। ওই আসনের সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ