শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সিরিয়ায় দু’দিনে আইএসের হামলায় নিহত ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর আয জোর প্রদেশের আবাসিক এলাকায় গত দুই দিনে আইএসে’র পাল্টা হামলায় মার্কিন সমর্থিত সিরিয়ান সেনাবাহিনীর অন্তত ৪৭ সদস্য নিহত হয়েছেন।

আইএসের নিয়ন্ত্রিত অঞ্চলটির দখল নিতে হামলা চালালে আইএসের পাল্টা আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য ন্যাশনাল।

শনিবার প্রদেশটিতে পৃথক তিনটি হামলা চালায় আইএসের সৈন্যরা। আইএস সৈন্যরা সেই অঞ্চলের আল-বাহরা এবং ঘরানজির বেশ কয়েকটি গ্রামে হামলা চালায়।

তাছাড়া আল-তানাক নামে দেশটির অন্যতম বাণিজ্যিক তেল খনিতে সিরিয়ান সেনাবাহিনীকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। আল-তানাক নামের এ অঞ্চলটি সিরিয়া সেনাসদস্যদের ঘাটি হিসেবে বেশ পরিচিত।

এদিকে দেশটির সেনা বাহিনীর মুখপাত্র মুস্তফা বালি নিশ্চিত করে বলেন, ‘আইএস নেতৃত্বাধীন জঙ্গিরা সিরিয়ান সেনা সদস্যদের লক্ষ্য করে তিনটি আলাদা স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছে। দুপক্ষের মধ্যে দিনব্যাপী চলা এ সংঘর্ষে আমাদের সেনাবাহিনীকে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করেছে মার্কিন সমর্থিত সামরিক জোট।’

অপরদিকে সিরিয়ান অবজারভেটরির প্রধান আবদেল রহমান বলছেন, ‘এ নিয়ে গত দুদিনের যুদ্ধে আসাদ বাহিনীর কমপক্ষে ৪৭ সদস্য প্রাণ হারিয়েছেন। তাছাড়া এতে অন্তত ৩৯ জন জিহাদিও নিহত হয়েছেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ