শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মুরসির ছেলেসহ ৯ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলেসহ ৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট।

নিম্ন আদালত থেকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড পাওয়া ১৫ জনের মধ্যে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদণ্ড করা হয়েছে। ২০১৩ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের সময় সাবেক অ্যাটর্নি জেনারেলকে হত্যার অভিযোগ এ আদেশ দেয়া হয়েছে।

যে ৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তার মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে মোহাম্মদ তাহা রয়েছেন।

কায়রোর পূর্বাঞ্চলে ২০১৫ সালের এক গাড়ি বোমা হামলায় অ্যাটর্নি জেনারেল হিসাম বারাকাত নিহত হন। নিম্ন আদালতে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। আর ৯ জনের সাজা বহাল রাখা হয়।

উল্লেখ্য, মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ