শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

দল বদলের কারণ জানালেন মধুপুরের পীর আল্লামা আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনের শেষ মুহূর্তে এসে দল বদল করে আলোচনায় মধুপুরের পীর হিসেবে খ্যাত আল্লামা আবদুল হামিদ। যদিও তিনি দাবি করেছেন দীর্ঘ দিনের পরিকল্পনা হিসেবেই এ দলবদল, কিন্তু সেটি মানছেন না সমালোচকরা। তাদের বক্তব্য মনোনয়নই মূখ্য এ দলবদলের।

গত ২২ নভেম্বর আকস্মিকভাবেই ইসলামী ঐক্যজোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দেন আল্লামা আবদুল হামিদ। তিনি ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ছিলেন। হেফাজতে ইসলামের নায়েবে আমির এবং মুন্সিগঞ্জ জেলার সভাপতি।

নির্বাচন সামনে রেখে দল বদল জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেটি পাওয়ায় দল ত্যাগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন আল্লামা আবদুল হামিদ। আওয়ার ইসলামকে জানান এসব বিষয়ে তার মতামত।

টেলিফোনে এসব বিষয় নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।

আওয়ার ইসলাম: নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে দল বদল করলেন কেন?

আল্লামা আবদুল হামিদ: হঠাৎ করে নয় আমি কয়েক মাস ধরেই চিন্তা করছিলাম আমার পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দেয়ার ব্যাপারে। এর মাধ্যমেই আমাদের রাজনীতির ময়দানে আসা। তাই ভাবছিলাম জীবনের শেষটা এখানেই থাকবো।

সে পরিকল্পনা থেকে আমি ঐক্যজোট থেকে আবারও জমিয়তে এলাম। আর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র জীবন দিয়ে। তাছাড়া ইসলামী ঐক্যজোট বেশ কিছুদিন যাবত কিছু কর্মকাণ্ড বিতর্কিত হচ্ছে।

আওয়ার ইসলাম: কিন্তু আপনার নামে তো অভিযোগ আপনি যে কোনো মূল্যে মহাজোট থেকে নৌকা প্রতীকে আসন চাচ্ছিলেন।

আল্লামা আবদুল হামিদ: না বিষয়টি এমন নয়। আমার চাহিদা ছিল মনোনয়ন আলোচনায় সিনিয়ররাই যেন আগে থাকে, তাদের মূল্যায়ন করা হয়। কিন্তু দেখতে পাচ্ছিলাম, মিডিয়ায় এবং নিজেদের মধ্যে আলোচনায় চার পাঁচজনের নাম। সেটি নিয়ে আমার সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মনোনয়ন ফরম বিতরণের দিন আপনি আসন চেয়ে আপনার খাদেমকেও তাদের কাছে পাঠিয়েছেন এমন অভিযোগ আছে।

আল্লামা আবদুল হামিদ: সেদিন আমার মাদরাসার কালেকটর কিছু জরুরি কাজে গিয়েছিল ঢাকায়। স