শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

২২ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ নভেম্বর (বৃহস্পতিবার) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বৈঠকটি হবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। এতে অন্য চার কমিশনারসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।

রোববার ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগ এবং সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী: সেনাপ্রধান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ