শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গোলান মালভূমিতে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলান মালভূমির মালিকানা প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে সিরিয়ার পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ সদস্যদেশ।

শুক্রবার অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটে ১৫১ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে রায় দেয়। তথ্য: ওয়াশিংটন পোস্ট।

প্রস্তাবে গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানাকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং ওই মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সব রকম তৎপরতাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল, যার আয়তন এক হাজার ২০০ বর্গ কিলোমিটার।

পরবর্তীতে সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া এই ভূখণ্ডকে নিজের অংশ হিসেবে ঘোষণা করে তেল আবিব ।যদিও আন্তর্জাতিক সমাজে এই দখলদারিত্বকে কোনোদিন স্বীকৃতি দেয়নি।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, সাধারণ পরিষদে এ প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দেয়া হয়েছে যে, গোলান মালভূমির ওপর তেল আবিবের দখলদারিত্ব অবৈধ।

জাফারি দৃঢ় কন্ঠে বলেন, গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং শান্তিপূর্ণ উপায় কিংবা যুদ্ধের মাধ্যমে তা অবশ্যই ফিরিয়ে নেবে দামেস্ক।

ইসরাইলি হামলায় আল-আকসা টিভি ভবন ধ্বংস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ