শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে নীতিমালা করা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের বিষয় বিবেচনায় নিয়ে খুব শিগগিরই এ সংক্রান্ত একটি পূর্নাঙ্গ নীতিমালা তৈরি করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সে সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে এবং বাড়িতে কিভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার করবে। তাছাড়া এর প্রতি শিশুদের মনোভাব, আচরণ, দক্ষতা এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহার ঠিক কেমন হবে তার উপর গবেষণার মাধ্যমে একটি পূর্নাঙ্গ নীতিমালা তৈরি করতে হবে।’

অনলাইন এবং ইন্টারনেট থেকে বিষয়বস্তু গ্রহণের ক্ষেত্রেও একটি পাঠ্যসূচি এবং শিক্ষাক্রম প্রণয়ন করা উচিত বলেও মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শামছুল হুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়াট্রিস কালডুন এবং মাউশি’র পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মান্নানসহ প্রমুখ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘ডিজিটাল কিডস এশিয়া প্যাসিফিক (ডিক্যাপ)’ নামক একটি প্রকল্পের আওতায় এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সে সময় গবেষণার ফলাফল উপস্থাপনা করেন প্রফেসর সালমা আক্তার।

উল্লেখ্য, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ফিজির নবম গ্রেডের শিশুদের উপর এ গবেষণাটি পরিচালিত হয়।

ঐক্যফ্রন্ট নির্বাচন বয়কট করবে না: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ