শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন ভাসানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন কাজ করেছেন।

আজ শনিবার (১৭ নভেম্বর) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাণীতে তিনি উল্লেখ করেন, পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি (ভাসানী) ছিলেন উচ্চকণ্ঠ। বাঙালি জাতিসত্তা বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভাসানীর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল জানিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, শোষণ ও বঞ্চণাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

বাণীতে মজলুম জননেতা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা।

ঐক্যফ্রন্ট নির্বাচন বয়কট করবে না: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ