সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

দুই-এক দিনের মধ্যে আ.লীগের প্রার্থী তালিকা: কা‌দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, ‘দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগ এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এজন্য কাজ চলছে।’

শ‌নিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেলওয়ে, বিদ্যুৎ, বিমানবন্দরসহ কয়েকটি খাতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে আলোচনা শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘ম‌নোনয়ন চূড়ান্তের পর প্রয়োজনে জোটের প্রার্থীর জন্য আসন ছে‌ড়ে দে‌বে আওয়ামী লীগ।’

বিরোধী রাজনীতিকদের লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘তফ‌সিল ঘোষণার পর লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি করা নির্বাচন ক‌মিশ‌নের কাজ।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদা‌য়িক জোট নি‌জে‌দের স্বা‌র্থে এক্য ক‌রে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ক‌রে‌ছে। এবার তারা আন্তর্জা‌তিক ল‌বিস্ট নি‌য়োগ ক‌রে নির্বাচন নি‌য়ে সংশয় তৈ‌রি কর‌ছে।’

‘নির্বাচনে নিরপেক্ষতার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ