শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এসকে সিনহা সত্য কথা বলেছেন, সত্য রায় দিয়েছেন: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সত্য রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, এই মানুষটি সত্য কথা বলেছেন এবং তিনি রায়ও দিয়েছে সত্যভাবে। সেজন্য তাকে এই সরকার দেশ থেকে জবরদস্তি বের করে দিয়েছেন। তাকে দেশ ত্যাগ করতে বলেছেন।

আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, এত দুঃখ পেয়েছি আজকে, যে একবারের জন্য তো আপনারা কেউ নামটা (এসকে সিনহা) উচ্চারণ করলেন না। আমি মনে করি, আমাদের সকলের তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো উচিত এবং তিনি যে সত্য কথাগুলো উচ্চারণ করে গেছেন সে কথাগুলো আমাদের বার বার করে উচ্চারণ করা উচিত।

ঐক্যফ্রন্ট মুখপাত্র বলেন, আমি বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্যে আপনাদের আন্দোলন করার জন্য আহ্বান জানাব। ওইখানেই নিহিত আছে গণতন্ত্রের স্বাধীনতা। বিচার বিভাগের যদি কোনো স্বাধীনতা না থাকে তাহলে কোথাও কোনো স্বাধীনতা থাকবে না।

ঐক্যফ্রন্ট নির্বাচন বয়কট করবে না: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ