শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইরান সফরে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার সকালে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে গেছেন।

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রী রেজা রাহমানি ইরাকের প্রেসিডেন্টকে স্বাগত জানান এবং বিকেলে তেহরানের সা’দাবাদ প্রাসাদে প্রেসিডেন্ট হাসান রুহানি তার ইরাকি সমকক্ষ বারহাম সালিহকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন । তারপর দু’দেশের মধ্যে রাষ্ট্রীয় বৈঠক শুরু হবে।

ইরাকের প্রেসিডেন্টের দু’দিনের সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দু’দেশের কর্মকর্তারা আলোচনা ও মতবিনিময় করবেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ধারাবাহিক সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট সালিহ তেহরান সফরে এলেন। ইরানের আগে তিনি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান সফর করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ