শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৭৫ টাকার কয়েন আনছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে এই তেরঙা উত্তোলন করেন তিনি। নেতাজির সেই তেরঙা উত্তোলনকে স্মরণ করতে এবং এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার বিশেষ কয়েন আনছে দেশটির সরকার।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর তেরঙা পতাকা তোলার ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিনই ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে।

এক একটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ দস্তা দিয়ে তৈরি করা হবে এই কয়েন।

এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য কয়েনের একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে। ছবিতে সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে নেতাজি পতাকা উত্তোলন করছেন, সেটাই দেখানো থাকবে।

এ ছাড়া এই ছবির তলায় ৭৫তম বর্ষপূর্তির কথাও লেখা থাকবে। এই লেখা ছাড়াও দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে ‘প্রথম পতাকা উত্তোলন দিবস’।

এ ছাড়া ভরতের প্রথম পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ