শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাজ্যে চার মন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক রাব, কর্মসংস্থান ও পেনসন মন্ত্রী এস্টার ম্যাকভেসহ মোট চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের খসড়া চুক্তির প্রতিবাদ করে তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়।

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। গত জুলাই মাসে ব্রেক্সিট মন্ত্রী হিসেবে যোগ দেন রাব।

এর আগে ডেভিড ডেভিস পদত্যাগ করেছিলেন। ডেভিডের স্থলাভিষিক্ত হয়েছিলেন রাব। বৃহস্পতিবার আরও যে দুজন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন তারা হলেন সুয়েলা ব্রেভারম্যান এবং শেইলেশ ভারা।

এক বিবৃতিতে ডোমিনিক রাব বলেন, আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি- ‘ব্রেক্সিট চুক্তি নিয়ে গতকাল মন্ত্রী সভার বৈঠকের পর আমার পদত্যাগ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা যুক্তরাজ্যের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।’

মন্ত্রিসভায় কয়েক ঘণ্টার উত্তপ্ত অধিবেশনে বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী মে’র সিদ্ধান্তের বিষয়ে আপত্তি তোলেন। মের সিদ্ধান্তের বিরোধিতা করে ম্যাকভে দ্বিতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন।

সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ