শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

টাঙ্গাইলের দুই আসনে মনোনয়নপত্র নিলেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে দলীয় মনোনয়নপত্র কিনেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কাদের সিদ্দিকী ছাড়াও তার ছোট ভাই সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি আজাদ সিদ্দিকীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম।

দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে এবং জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন।

আগামী ২৪ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে দলটির।

প্রসঙ্গত, কাদের সিদ্দিকী ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকেও নির্বাচনে অংশ নেন। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী।

সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ