শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পুলিশের মুখপাত্র চ্যারিটি চারামবা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের ওই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই আগুনে পুরে গুরুতর আহত হয়েছেন।

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে গুয়ান্ডা জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

চ্যারিটি চারামবা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।

জিম্বাবুয়েতে নিয়োজিত রেড ক্রস এক টুইট বার্তায় দুর্ঘটনা কবলিত বাসটির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, বাসটি একেবারে পুড়ে গেছে।

চলতি মাসের শুরুর দিকে পূর্বাঞ্চলীয় রুসাপে শহর এবং হারারের মধ্যবর্তী একটি হাইওয়েতে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়। ডন নিউজ

২০ দল নির্বাচনে আসুক সরকার চায় কি না সন্দেহ আছে: অলি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ