শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির তাগিদ জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচন সবদলের অংশগ্রণমূলক করার জন্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার তাগিদ জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুঁতেরেসে'র ডেপুটি মুখপাত্র ফারহান হক এক লিখিত বিবৃতিতে বাংলাদেশ নির্বাচন ইস্যুতে জাতিসংঘের অবস্থান তোলে ধরে এই আহবান জানান।

বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গে মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান বলেন, আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর এবং সহায়ক পরিবেশ তৈরী করতে হবে, যাতে অংশগ্রহণমূলক এবং একই সাথে শান্তপূর্ণ অবস্থা নিশ্চিত হয়।

মানুষের মৌলিক অধিকারের স্বাধীনতা প্রতিষ্ঠার উপরও গুরুত্বারোপ করা হয় ওই বিবৃতিতে। এর আগে শুক্রবার (৯ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নুন ব্রিফ্রিংয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণা প্রসঙ্গে ফারহান হক বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনের উপযুক্ত সময় নির্ভর করছে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির উপর। আর এটাকেই অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘ।

প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশি সাংবাদিক এবং জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী'র করা এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে: মুফতি ওয়াক্কাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ