মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রত্যাবাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে নিবন্ধিত রোহিঙ্গা ১১ লাখ ১৮ হাজার ৫৫৪। আজ বৃহস্পতিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিলো।

কিন্তু তারা ফিরতে চায় না তাদের ভিটে মাটিতে। তাই প্রত্যাবাসনবিরোধী বিক্ষোভ শুরু করেছে রোহিঙ্গারা। কয়েকটি বাস নিয়ে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা মিয়ানমারে ফেরত পাঠাতে অপেক্ষারত রোহিঙ্গাদের আনতে টেকনাফের উঞ্চিপাং ক্যাম্পে যান।

বিক্ষোভে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর করে তুলছে পরিবেশ। রোহিঙ্গারা দাবি করছে, মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ নেই। জোর করে ফেরত পাঠালে মানবাবিধকারের লঙ্ঘন হবে।

বেলা দেড়টা পর্যন্ত সেখানে শত শত রোহিঙ্গাকে বিক্ষোভ করতে দেখা যায়। সোয়া একটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। সেখানে র‍্যাব, পুলিশ, বিজিবি সদস্য মোতায়েন আছে। এর মধ্যেও রোহিঙ্গারা স্লোগান দিচ্ছে। এ বিক্ষোভ অন্য ক্যাম্পেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মাদ আবুল কালাম বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দেওয়া প্রতিবেদন প্রত্যাবাসনের অনুকূলে না।

টেকনাফের ২২ নম্বর ক্যাম্প উঞ্চিপ্রাংয়ে রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত। তাদের সঙ্গে কথা বলব। তারা স্বেচ্ছায় যেতে চাইলে প্রত্যাবাসন শুরু হবে দিনের যেকোনো সময়। ওদিকে মিয়ানমারও প্রস্তুত আছে।’

উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা এখন ১১ লাখ ১৮ হাজার ৫৫৪। এর মধ্যে গত বছরের ২৫ আগস্টের পর এসেছে প্রায় সাত লাখ রোহিঙ্গা। আজ প্রথম দিন ৩০ পরিবারের ১৫০ জনকে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা হলেও অনেকেই রাজি না তাদের দেশে ফিরে যেতে।

‘একঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক আমরা চাই না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ