মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

হামাসের গাইডেড মিসাইলের আঘাতে বাসভর্তি ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া প্রতিরক্ষা আন্দোলন হামাসের গাইডেড মিসাইলের আঘাতে ইসরাইলের সেনা বহনকারী একটি বাস ধ্বংস হয়েছে। মারা গেছে বাসের সব ইসরায়েলি সেনা।  তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত করেনি কেউ

মঙ্গলবার গাজায় ইসরাইলি সেনাদের আগ্রাসনের জবাবে হামাস ওই হামলা চালায়। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

হামলার পর হামাস মঙ্গলবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে- বাসটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করছে এবং তাতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যাচ্ছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে এ ঘটনা ঘটে।

তারা ট্যাংক বিধ্বংসী একটি করনেট ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি সেনা বহনকারী বাসে হামলা চালিয়েছে বলে জানান হামাসের সামরিক শাখা ইজ্জেদ্নি আল-কাসসাম ব্রিগেড। ওই বাসে থাকা সব সেনা মারা গেছেন বলেও হামাস জানিয়েছে।

কাসসাম ব্রিগেড বলেছে, গত রোববার ইসরাইল গাজায় হামলা চালিয়ে হামাসের যে সাত সদস্যকে হত্যা করেছে, তার প্রতিশোধ হিসেবে সেনা বহনকারী বাসে হামলা চালানো হয়েছে।

‘সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের তরবারি হাতে নিয়েছে ইসি’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ