শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভোট এক মাস পেছানোর দাবি নিয়ে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এক মাস পেছানোর দাবিতে আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের নেতৃত্বে বুধবার ১২টায় আমরা নির্বাচন কমিশনে যাব। সেখানে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে দিতে নির্বাচন কমিশনকে আবার অনুরোধ জানাব। আশা করছি কমিশন আমাদের কথা রাখবে।’

তফসিল ঘোষণার পর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও নির্বাচন একমাস পিছিয়ে দেয়ার দাবি করে আসছে ঐক্যফ্রন্ট। এজন্য নির্বাচন কমিশনে চিঠিও দেয়া হয়। যার কারণে প্রথমে ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ হলেও পরে কমিশন পুনঃতফসিল ঘোষণা করে ৩০ডিসেম্বর ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়।

কিন্তু ৩০ ডিসেম্বর ভোট নিয়েও আপত্তি জানায় নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। তারা নির্বাচন একমাস পেছানোর দাবিতে অনড়। যদিও মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই।

ডোনাল্ড ট্রাম্প ও পাঁচ হোয়াইট হাউজ কর্মকর্তার বিরুদ্ধে সিএনএস’র মামলা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ