শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘নির্বাচন বানচাল করতে পুলিশের ওপর পরিকল্পিত হামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পুলিশের গাড়িতে বিএনপির নেতা-কর্মীরা হামলা করছেন বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ‘পরিকল্পিত’ বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ যখন একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে; সেই সময়ে এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এই হামলা ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা।

নয়া পল্টনে পুলিশের দুটি গাড়ি পোড়ানো এবং ১৬ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ; গাড়িতে আগুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ