শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণের সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে আগাম প্রচারণার জন্য ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য আরও তিন দিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে আগামী নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, নির্বাচনের আগে থানা পর্যায়ের কোনো কর্মকর্তাদের বদলি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুষ্ঠ নির্বাচনে পুরো জাতি সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতার দিকে তাকিয়ে আছে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

এছাড়া সকল প্রার্থীকে সমান সুযোগ দিয়ে স্থানীয় পর্যায়ের সব রাজনৈতিক নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, আগের ঘোষণা অনুযায়ী বুধবার ছিল এসব সরিয়ে ফেলার শেষ দিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ