শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৫ লাখ করে ক্ষতিপূরণ প্রদান হাসপাতালের, আপিল ওষুধ কোম্পানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চোখ হারানো সেই ২০ জনকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওষুধ কোম্পানি এ ব্যাপারে আদালতে আপিল করেছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় হাসপাতালটির কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. খায়রুল আলমের উপস্থিতিতে প্রত্যেকের হাতে এ ক্ষতিপূরণের চেক তুলে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইম্প্যাক্ট জীবন মেলার প্রশাসক ডা. সাইফুল ইমাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. আরেফা নাসরিন, গাইনি কনসালটেন্ট ডা. সাহিদা খাতুন, মেডিকেল অফিসার পারভীন ইয়াসমিন ও ফাইন্যান্স ম্যানেজার মনজুরুল ইসলাম।

সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক চোখ হারানো ১৭ জনসহ মোট ২০ জনের প্রত্যেককে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যতদিন বেঁচে থাকবেন চোখ সংক্রান্ত সব চিকিৎসা সেবা বিনামূল্যে দিবে ইম্প্যাক্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, উচ্চ আদালত ইম্প্যাক্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা ও ওষুধ কোম্পানি আইরিশকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশনা দিয়েছিলো। সেই নির্দেশনা অনুযায়ী ইম্প্যাক্ট হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ লাখ টাকা করে দিয়েছে। তবে জানতে পেরেছি ওষধু কোম্পানি আপিল করেছে।

গত ৪ মার্চ চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চোখের ছানি অপারেশন করার পর ২৪ জনের মধ্যে ২০ জন রোগীর একটি করে চোখ নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় দেশজুড়ে।

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা দরকার’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ