শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিসের ১৫ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব  বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে নির্বাচনে ক্ষমতাসীনদের চরম ভরাডুবি হবে।

গুম, হত্যা, জেল জুলুম নির্যাতনে অতিষ্ঠ দেশবাসী কোনভাবেই আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে জনগণ ক্ষমতাসীনদের সমুচিত জবাব দিবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে খেলাফত মজলিস ২০ দলীয় জোটের সাথে জোটবদ্ধভাবে লড়াই করবে। তবে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া খেলাফত মজলিসের প্রার্থীরা দলের নিজস্ব প্রতীক দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরুর পূর্বে তিনি এ কথা বলেন।

১২ নভেম্বর বিকাল ৪টায় সংগঠনের বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিজের নির্বাচনী এলাকা হবিগঞ্জ- ৪ আসনের জন্যে খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র ক্রয়ের মধ্য দিয়ে দলীয় আবেদনপত্র বিতরণের কার্যক্রম শুরু করেন।

এছাড়া আজ খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন- টাঙ্গাইল-৭ আসনে নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, খুলনা-৪ আসনে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, ঢাকা-৮ আসনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ফেনী-২ থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কুমিল্লা-৭ আসনে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নোমান মাযহারী, নোয়াখারী-৩ আসনে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদ মাওলান্ তোফাজ্জল হোসেন মিয়াজী, মৌলভীবাজার-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সেক্রেটারী মাওলানা আহমদ বিলাল, সিলেট-৩ আসনে সিলেট জেলা সহসাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন, ঢাকা-১৮ আসনে মহানগরী সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নারায়নগঞ্জ-৫ আসনে জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসনে, কুমিল্লা-১১ আসনে কাজী আরিফুর রহমান, ঢাাক-৪ আসনে এইচ এম হুমায়ুন কবির আজাদ, ঢাকা-১২ আসনে মাওলানা ফারুক আহমদ ভূইয়া।

প্রথম দিন মোট ১৫ জন প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন। খেলাফত মজলিসের দলীয় মনোনয়নপত্র বিতরণ অব্যাহত আছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ