শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মেয়র মিরুর জামিন আপিলে স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুকে সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করতে বলা হয়েছে।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিমুলের স্ত্রীর করা আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন।

আদালতে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শিমুলের স্ত্রীর পক্ষে শুনানি করেন। মিরুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও এএম আমিন উদ্দিন।

গত ৪ নভেম্বর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুকে জামিন দেন হাইকোর্ট।

পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন নিহতের স্ত্রী নুরুন্নাহার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ