সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

পরিবেশ সৃষ্টি না হলে ভোটে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার হুমকি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে সোমবার। ফরম সংগ্রহ করেন ফখরুল নিজেও। আর এ সময় তিনি উপরোক্ত কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের কোন পরিবেশ বা পরিস্থিতি নেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব।’

২৩ ডিসেম্বর ভোটের তারিখ ধরে গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তার তিন দিন পর রবিবার বিএনপির দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দল ভোটে আসার ঘোষণা দেয়।

আন্দোলনের অংশ হিসেবেই ভোটে আসার কথা জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। বলেছেন, আন্দোলন এবং নির্বাচন একসঙ্গেই চলবে।

আবার বিএনপির কর্মী ও একনিষ্ঠ সমর্থকদের একটি অংশ এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি। সেটি সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

বিএনপি ভোটে আসার ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন পেছানোর দাবিও জানায়। আর নির্বাচন কমিশন এরই মধ্যে মনোনয়ন ফরম জমা দেয়া আর ভোট এক সপ্তাহ পিছিয়েছে।

সোমবার কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফরম তোলার মধ্য দিয়ে শুরু হয় বিএনপির দুই দিনের ফরম বিক্রির কার্যক্রম। এরপর ঠাকুরগাঁও-১ আসনের জন্য ফরম নেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ