শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে  সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এখন নির্বাচনে অংশগ্রহণের মোটেও কোনো পরিবেশ নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলেছি, এই নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনেরই অংশ। এর মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের জন্য ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং খালেদা জিয়াকে মুক্ত করতেই আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফেনী-১ আসনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ করার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

‘বেড়া এখন ইসলামি চেতনার ধান খেয়ে ফেলছে ’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ