শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচন পেছানো হবে কী আজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) জোর গুঞ্জন উঠেছে। রাজনৈতিক দল ও জোটের দাবির পরিপ্রেক্ষিতে রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে অন্য কমিশনারদের রুদ্ধদ্বার বৈঠকের পর এ গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এর আগে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে ইসিতে চিঠি দেয়। ইসিতে বিএনপির প্যাডে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এতে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানানো হয়।

অপরদিকে যুক্তফ্রন্ট নির্বাচনের তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানায়। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, নির্বাচন পেছানোর দাবির বিষয়ে কমিশনারদের সঙ্গে আলাপ করে তিনি আজ সোমবার সিদ্ধান্ত জানাবেন।

তিনি বলেন, এ বিষয়ে কমিশনারদের সঙ্গে কথা বলব। এ নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি।

নাম প্রকাশ না করে ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আজ কমিশনের কোনো নির্ধারিত সভা নেই। নির্বাচনের তফসিল পরিবর্তন বা নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে কমিশনের সভার প্রয়োজন হবে। এদিন নির্বাচন কমিশনাররা ইভিএম মেলা নিয়ে ব্যস্ত থাকবেন। তবে তারা অনানুষ্ঠানিক বৈঠক করে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন।

নির্বাচন পেছানোর দাবি; ইসিকে ইসলামী আন্দোলনের চিঠি

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ