মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাক ও মুখের ক্যানসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যান্সার একটি আতংকের নাম। বহু ধরনের ক্যান্সার হয়ে থাকে। ক্যান্সারের লক্ষণ না জানার কারনে তা আমাদের অলক্ষেই আমাদের শরীরে বাসা বাঁধে। যখন আমরা তা বুঝতে পাই তখন অনেক দেরি হয়ে যায়।

কখনো বা অর্থের জন্য ভালো চিকিৎসা করতে পারি না। এর লক্ষণসমূহ জানতে হবে। এবং মানুষদের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

১. মুখের মধ্যে কোনো ঘা হলে এ ঘা যদি ১ থেকে ২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ চলে না যায় অথবা এ ঘা যদি ধীরে ধীরে বাড়তে থাকে।

২. খাবার খেতে যদি সমস্যা হয় এবং এ সমস্যা যদি এন্টিবায়োটিক দ্বারা না যায়- বিশেষ করে যতদিন যাবে ততই যদি এ সমস্যা বাড়তে থাকে।

৩. গলার স্বর বসে গেলে এবং কথা সম্পূর্ণ বন্ধ করার পরও যদি সমস্যা থেকে যায়। এন্টিবায়োটিক খাওয়ার পরও যদি গলার স্বর সম্পূর্ণ ভালো না হয়। বিশেষ করে গলার স্বর বসার সঙ্গে সঙ্গে যদি শ্বাসের কষ্ট যোগ হয়।

৪. নাক দিয়ে রক্ত পড়তে শুরু করা এবং ধীরে ধীরে রক্তের মাত্রা বাড়তে থাকে।

৫. গলার বা শ্বাসের বা কাশির কোনো সমস্যা শুরু হওয়া এবং যতদিন যাবে ততই এ সমস্যা বাড়তে থাকা।

৬. গলার কোনো জায়গা ফুলে যাওয়া এবং ধীরে ধীরে এ ফুলা বাড়তে থাকা এবং এন্টিবায়োটিকে এ ফুলা সম্পূর্ণভাবে দূর না হওয়া এবং ধীরে ধীরে এটা আরও বড় হওয়া। এতে ব্যথা থাকতে পারে এবং এক সময় এটা ফেটে গিয়ে ঘায়ের সৃষ্টি করতে পারে।

৭. যদি কারও এ সমস্যার কোনোটা অথবা এক বা একাধিক সমস্যা থাকে তাহলে অতি শিগগিরই একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সময়ের সদ্ব্যবহার না হলে রোগীর জীবনের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে।

৮. কারও যদি ক্যান্সার হয়েই থাকে তবে রোগীর পক্ষে চিকিৎসা ছাড়া বছরের পর বছর বেঁচে থাকা সম্ভব নয়। গলার স্বর বসে যাওয়া যদি বছরের পর বছর ধরে চলতে থাকে তবে ধরে নিতে পারেন আপনার গলায় কোনো ক্যান্সার হয়েছে। এর যথাযথ চিকিৎসা প্রয়োজন।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ