শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির ৫ নেতা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার একদিন পর চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুর আড়াইটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি  পুরাতন কেন্দ্রীয় কারাগারে গেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া ওই প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

জানা গেছে, সাক্ষাতকালে খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অবহিত করা হবে।

গত ৮ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাদের জানিয়েছেন, ওইদিন পুরাতন কারাগারে অস্থায়ী আদালতে নাইকো মামলার শুনানি চলাকালে আদালতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি। বেগম জিয়া তাকে নির্বাচনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছেন।

সে বিষয়ে ২০ দল এবং ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলতে বলেছেন। এরপরই গতকাল শনিবার ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা পৃথক বৈঠক করেন এবং আজ তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ