শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। রবিবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্যারাডাইস শহরের ধ্বংসস্তূপ থেকে আরও ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা হলো ২৯।

দক্ষিণাঞ্চলের মালিবু শহরের কাছেও আরও দুই জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন। উদ্ধারকাজ চালাতে গিয়ে আহত হয়েছেন দমকল বাহিনীর তিন কর্মী।

এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে।

দাবানলের তাণ্ডবে গত শুক্রবার পর্যন্ত উপদ্রুত এলাকার অন্তত ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের মুখপাত্র স্কট ম্যাকক্লিন জানান, মৃতদের বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তারা এমনভাবে পুড়ে গেছে যে, এখনও পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

দাবানলের তাণ্ডবে পাহাড়ি এলাকা প্যারাডাইজে পুড়ে গেছে ৬ হাজার ৭০০ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত ফখরুলের

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ