শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সিএনজি ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাথী ইসলাম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ সময় সাথী ইসলামের চার বছরের শিশু সন্তান মাহিসহ ৩জন আহত হয়েছে। রবিবার সকালে নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়ায় মালিঝি ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী ইসলাম নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া নদীর পাড় এলাকার শহিদুলের স্ত্রী। আহতরা হল- নকলা উপজেলার কলাপাড়া গ্রামের মোশফিকুর রহিম (৩২), ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটি গ্রামের জনৈক আব্দুল কাদির (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে নালিতাবাড়ী থেকে একটি অটো সিএনজি যাত্রী নিয়ে নকলা উপজেলার উদ্দেশে রওনা হয়। নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়ায় মালিঝি ব্রিজের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসার (আরএফএলের) একটি কভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাথী ইসলাম সেখানে মারা যান। কভার্ডভ্যান ও অটো সিএনজি আটক করা হলেও উভয় চালক পলাতক রয়েছে।

নালিতাবাড়ী থানার ডিউটি অফিসার নুর উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলে এক মহিলার মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ