শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাওলানা সামিউল হক হত্যায় আরো ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তের দারুল উলুম হাক্কানিয়া মাদরাসার পরিচালক, জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর নেতা মাওলানা সামিউল হকের হত্যা মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ।

মাওলানা সামিউল হক হত্যা মামলায় এ পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা ৬। উর্দু পয়েন্ট নিউজের বরাতে জানা যায়, এ হত্যা মামলার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে সরকারের নির্দেশে। এ ৬ জন গ্রেফতার হওয়ায় মামলার কাজে অগ্রগতি হয়েছে।

আদালতের মতে, মামলার ক্ষেত্রে ৩ জন প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত গ্রেফতার হওয়া মোট ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায়।

উল্লেখ্য, উল্লেখ্য, শুক্রবার (২ নভেম্বর) নিজ বাসায় আততায়ী কর্তৃক ছুড়িকাঘাত ও গুলিবিদ্ধ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তার ছেলে মাওলানা হামিদুল হক জানান, ড্রাইভার ও দেহরক্ষী ঘর থেকে বের হওয়ার পরই এ ঘটনা ঘটে। মৃত্যুর সময় মাওলানা সামিউল হকের বয়স ছিলো ৮২ বছর।

সূত্র আরো জানায়, দুই জন আততায়ী তার সঙ্গে দেখ করতে আসে। দুজনই ছিল তার পূর্বপরিচিত। এর আগেও তারা মাওলানার সঙ্গে দেখা করতে এসেছে।

জবানবন্দিতে কর্মচারীরা বলেছে, আগন্তুক দুজন মাওলানার কাছে একান্তে কিছু কথাবার্তা বলার আবেদন করে। মাওলানা তখন দেহরক্ষী ও চালক-দুজনকেই মেহমানদের জন্য খাবার কিনে আনতে বাইরে পাঠান। ১৫ মিনিট পর ফিরে এসে তারা দেখতে পায়, মাওলানা তার বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

রক্তাক্ত অবস্থাতেও মাওলানার শ্বাস-প্রশ্বাস চালু ছিল, জানায় চালক ও দেহরক্ষী। তার জীবন বাঁচাতে তখন তারা রক্তাক্ত অবস্থায় মাওলানাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করে।

মাওলানা সামিউল হক কে ছিলেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ