শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ব্যারিস্টার মইনুল অসুস্থ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি ব্যারিস্টার মইনুল হোসেন অসুস্থ হওয়ায় রংপুর কারাগার থেকে ঢাকায় এনে কেন স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে ব্যারিস্টার মইনুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও আবদুর রহিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ৮ নভেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে ১১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।  তারা এর আগে একবার স্বাস্থ পরীক্ষা করায় মইনুলের।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।

২২ অক্টোবর সন্ধ্যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হন।

পরে তাকে আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মইনুলের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে।

এর মধ্যে ২০টি মানহানির মামলা ও অপর দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা হয়। এখন তিনি রংপুর কারাগারে বন্দি আছেন।

গণতন্ত্র ফেরাতে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ