শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দ্বিতীয়বারের মতো আফগান শরণার্থীদের জন্য আমেরিকার বড় অঙ্কের সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান ও খায়বার পুখতুখাঁয় অবস্থানরত আফগানিস্তানের ষাটোর্ধ্ব শরণার্থী ও তাদের আশ্রয়দাতাদের জন্য ১০ লাখ ডলার দিয় সহায়তা করছে আমেরিকা।

আশ্রয়প্রর্থী ও আশ্রয়দাতাদের সার্বিক প্রয়োজন মেটাতে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিওএইচও)-কে।

আমেরিকা সরকারের বরাতে পাকিস্তানে অবস্থানরত বয়োবৃদ্ধ আফগান শরণার্থীদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য বিষয়ে খোঁজ নেবে ডব্লিওএইচও।

আফগান শরণার্থীদের জন্য এটি ডব্লিওএইচও-কে দেয়া আমেরিকার দ্বীতিয়বারের বরাদ্দ, যা আফগান শরণার্থীদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজন মেটাতে ধার্য করা হয়েছে।

ডব্লিওএইচও-এর পক্ষ থেকে আগামী ১২ মাসে এ তহবিল পুরো করা হবে, যাতে পৃথক ছয়টি জেলার ৪ হাজার ৭৭১ শরণার্থীর প্রয়োজন পুরো করা যাবে।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে আফগান শরণার্থীদের হিজরত ও আবাসনের জন্য আমেরিকা ডব্লিওএইচও-কে ৪০ লাখ ডলারের তহবিল বরাদ্দ করেছিল।

সূত্র : ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ