শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে ২ শতাধিক মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া অর্ধেকই বেনির বাসিন্দা। ওই এলাকায় প্রায় ৮ লাখ মানুষ বসবাস করে।

এদিকে, ইবোলা ভাইরাস থেকে রক্ষা করতে টিকা প্রোগামের অংশ হিসেবে প্রায় ২৫ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তা ওলি ইলুংগা জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা মেডিকেল টিমের সদস্যদের হয়রানি করে যাচ্ছে।

গত সেপ্টেম্বরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বেনি এলাকায় হামলা চালানোর পর ওই এলাকায় টিকা কর্মসূচি বন্ধ রাখা হয়। গত কয়েক বছর ধরেই গৃহযুদ্ধ এবং রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে কঙ্গো।

১৯৭৬ সালের পর গত জুলাই মাসে দশম বারের মতো ইবোলার প্রাদুর্ভাব ঘটেছে কঙ্গোতে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২৯১ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার রেকর্ড অন্তর্ভূক্ত হয়েছে এবং ২০১ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ