শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আশুলিয়ায় বড় ভাইকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়ায় পলাশবাড়ীর কাঁইচাবাড়ী এলাকায় জাহেদ আলী নামের এক যুবক তার বড় ভাই আবু তাহেরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বড় ভাই আবু তাহের তার পৈতৃক এক শতাংশ জমি বিক্রি করে বিদেশ যেতে চেয়েছিলেন। এ নিয়ে অনেক দিন ধরেই ছোট ভাই জাহেদ আলীর সাথে বিরোধ চলছিল।

তিন দিন আগে তাহের এক প্রতিবেশীর কাছে তার পৈতৃক এক শতাংশ জমি বিক্রির জন্য ১ লাখ টাকা বায়না নেন। সেই টাকা থেকে ৩০ হাজার টাকা তিনি খরচ করেন। বাকি ৭০ হাজার টাকা মায়ের কাছে জমা রাখেন।

এতে অসন্তুষ্ট হয়ে ছোট ভাই জাহেদ আবু তাহেরে ঘরে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। পরে রক্তমাখা দা ও শরীরে তিনি থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ‘রাতে তিনি তার অফিস কক্ষে বসে ছিলেন। হঠাৎ তার কক্ষে রক্তমাখা শরীরে দা হাতে জাহেদ আলী নামে এক ব্যক্তি এসে তাকে গ্রেপ্তার করতে বলেন। নিজের ভাইকে হত্যার দায় স্বীকার করেন তিনি।

পরে তাকে আটকের পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু তাহের ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন কি না সে ব্যাপারে তদন্ত করে জানা যাবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ