শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আওয়ামী লীগজোটে আসতে আলোচনা চলছে যুক্তফ্রন্টের: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে।

তবে নিজেদের প্রার্থীদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলা হবে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরও বলেন, জোটের দলদেরকে বলা হয়েছে। জনগণের কাছে জিততে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্যদের ও বাদ দেব।

ঐক্যফ্রন্ট বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল মনে করলে চলবে না।নির্বাচন পেছানোর ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা ইসির এখতিয়ার।

নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান, সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

ওবায়দুল কাদের আরো জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর ১৪ নভেম্বর সকাল ১১টা থেকে মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ধানমণ্ডি ৩/এ অফিসে। একদিনেই এই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ করা হবে।

জমিয়ত, মজলিসসহ ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ৮ দল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ