শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে মইনুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য মইনুলকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার রক্ত, ইসিজিসহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে বলে জানা যায়।

সকাল সাড়ে ১০টার পর মইনুল হোসনকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে অন্য কোনো জেলায় স্থানান্তরের সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।

ওই মামলায় ২২ অক্টোবর সন্ধ্যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হন। পরে তাকে আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিভিন্ন স্থানে মইনুলের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ২০টি মানহানির মামলা এবং অপর দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা। কয়েকটিতে জামিন হলেও ঝুলে আছে আরো অনেক।

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ