মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮


সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

স্থানীয় সময় শুক্রবার রাজধানী মোগাদিসুতে পৃথক তিনটি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানায়, সোমালিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ের কাছে একটি হোটেলের সামনে প্রথমে দুই আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।

এর ২০ মিনিট পর পাশের ব্যস্ত সড়কে আরো একটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও এ হামলা আল শাবাবের হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সূত্র জানায় রাজধানী মোগাদিসুতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে তারা। সিএনএন

৩ উপায়ে মুক্তি পেতে পারেন আলোচিত মুসলিম নারী ড. আফিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ