শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন ।

শনিবার (১০ নভেম্বর) সকালে তার টেকনাফের নয়াপাড়া ও রোববার (১১ নভেম্বর) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

তিনি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে ক্রিস্টিন এস বার্গনা বলেন, আমি এক সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার পরিস্থিতিও ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। যা খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, বৈঠকে দু’দেশের কর্মকাণ্ড এবং প্রত্যাবাসনের বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দু’দিনে তিনি বর্তমান প্রত্যাবাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি দেখবেন।

নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম দফায় প্রত্যাবাসন শুরু করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনো আমরা আশা করছি, প্রত্যাবাসন শুরু করার।

এর আগেও রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন কার্যক্রম দেখতে পাঁচদিনের সফরে বাংলাদেশে আসেন ক্রিস্টিন এস বার্গনা।

তালেবান-রাশিয়া শান্তি আলোচনায় বরফ গলবে কী?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ