শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভোটে অনিয়ম ঠেকাতে ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। অনিয়ম, জালভোট ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ কাজে যুক্ত থাকছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। নেয়া হচ্ছে একটি বিদেশি সংস্থারও সহায়তাও।

নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব আসনেই কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট নিয়োগ দেয় রাজনৈতিক দলগুলো। দলের প্রার্থীর পক্ষে কাজ করেন তারা।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোলিং এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে আওয়ামী লীগ, চলবে নির্বাচনের আগ পর্যন্ত। দলটির নীতি নির্ধারকেরা জানিয়েছেন, এতে নির্বাচনি আইন ও বিধিমালার পাশাপাশি কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

একাজে সব নির্বাচনি এলাকা থেকে বাছাই করা ব্যক্তিদের আনা হচ্ছে ঢাকায়। পরে তারা নিজ এলাকায় ফিরে প্রশিক্ষণ দেবেন প্রতিটি কেন্দ্রের পোলিং এজেন্টকে। আর এর তত্ত্বাবধানে থাকবে দলের কেন্দ্রীয় উপ-কমিটি।

এবারই প্রথম পোলিং এজেন্টদের দলীয় নির্দেশনা ও নির্বাচনভিত্তিক বুকলেট দিচ্ছে আওয়ামী লীগ। দেয়া হবে প্রশিক্ষণ গাইডও। একাজে বিদেশি সংস্থার পাশাপাশি যুক্ত থাকছে কটি এনজিও, অভিজ্ঞ দলীয় নেতা ও নির্বাচনসংশ্লিষ্ট সাবেক আমলারা।

দেশের তিনশ আসনে ভোট কেন্দ্র ৪১ হাজার নয়শো নব্বইটি। বুথপ্রতি ৫ জন করে প্রায় ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। এর বাইরে প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররাও।

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ