শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাংলাদেশের প্রতি বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে জাতিসঙ্ঘ। অন্যদিকে বাংলাদেশে একটি অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বিরোধী দলের প্রতিবাদের মুখে বাংলাদেশে এক তরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের মাঠ পর্যায়ে চলমান ঘটনাবলী সম্পর্কে আমরা সজাগ রয়েছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি।

বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আমাদের অগ্রাধিকার। আমরা নির্বাচন আয়োজনের ওপর চোখ রাখব এবং দেখব আমাদের অগ্রাধিকারগুলো গুরুত্ব পেল কিনা।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনে এগিয়ে আসছে। অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের সহায়ক অব্যাহত আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়কে উৎসাহিত করি, যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।

মুখপাত্র বলেন, উন্মুক্ত সংলাপ এবং মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে সমর্থন করি, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই নাগরিকদেরই পছন্দের।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামী ২৩ ডিসেম্বর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর এটি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রথম প্রতিক্রিয়া।

নির্বাচনে কার স্বার্থে ইভিএম, প্রশ্ন শামসুল হুদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ