শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

একই আসনে নৌকা নিয়ে স্বামী-স্ত্রীর লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বামী ও স্ত্রী।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া ও জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম।

তারা দুজনই শনিবার সন্ধ্যায় এ আসনে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াই নিজে। এ আসনে বর্তমানে এমপি হিসেবে রয়েছেন জাতীয়পার্টি থেকে লিয়াকত হোসেন খোকা।

এর আগের দিন শুক্রবার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল ও কেন্দ্রীয় মহিলা লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিনা আক্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার সোনারগাঁও আসন থেকেও মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। খোকন সাহা নারায়ণগঞ্জ-৫ আসনেও মনোনয়ন ফরম ক্রয় করেন।

শনিবার এ আসনে আর মনোনয়ন পত্র ক্রয় করেন নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ