শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১১ নভেম্বর থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১১ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে ইসলামী ঐক্যজোট।

আজ শুক্রবার বাদ আসর লালবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবুল বাশার পীর সাহেব শাহতলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশীদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিমুদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারোয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মাদ তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল হাই ফারুকী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জাফর আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

এদিকে আজকের এ সভায় আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্যজোটে যোগদান করেন  শাহতলীর পীর মাওলানা আবুল বাশার। এ সময় সর্বসম্মতিক্রমে তাকে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় ইসলামী ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশীদের লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার আহবান জানানো হয়েছে।

তাবলিগ ও কওমি কলহ থামান; গ্রুপিংয়ে যেন মাদরাসা ও দাওয়াত বন্ধ না হয়

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ